টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে মাত্রই কয়েকদিন আগে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছে পূর্বাঞ্চল; বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ ১১টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ। এই বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে শঙ্কা জাগাচ্ছে আরেকটি বন্যা।
শিরোনাম
- দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের
- * * * *
- বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- * * * *
- বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
- * * * *
- কয়েল ধরাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
- * * * *
- ১৮ বছর পর দেশে ফেরা গোয়ালন্দ যুবদলের সাবেক সভাপতি ফরিদকে সংবর্ধনা
- * * * *
ফের বন্যার শঙ্কা
উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে বন্যার ধাক্কা সামলে ওঠার মধ্যে ফের কয়েকটি অঞ্চলে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে চলতি জুলাই মাসে দেশজুড়ে নিম্নচাপ এবং বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ-নদীর পানি। এরইমধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে অনেক এলাকা পুরোপুরি ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি সামান্য কমলেও বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা। দুই দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ফের বন্যার কবলে পড়তে যাচ্ছেন সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দারা।